মো. মাসুদুল ইসলাম
তুমি আমাকে আকাশ দিতে পারতে
সাথে মেঘে ভরা জল
আমি অঝোর ধারায় বৃষ্টি ঝরাতাম
চোখের পাতায়!
তুমি আমাকে দক্ষিণা বাতাস দিতে পারতে
আমার এলোচুলে বসন্তেরা খেলা করতে পারতো।
তুমি আমাকে ভালোবাসা দিতে পারতে
আমি জ্বলে জ্বলে অঙ্গার হতে পারতাম!
কিন্তু তুমি আমাকে অবহেলা দিলে
তাই আমি সমুদ্র হলাম!
আমার ভেতরে এখন আগ্নেয়গিরি আর
বুক ভরা কষ্টের নোনা জল!





















