খোকার সংকল্প

কাজী.এস.আর.রাশিদা

মায়ের খোকা-নয়তো বোকা
সংকল্প তার মনে;
যাবে হেসে-বীরের বেশে
দেশ স্বাধীনের রণে।

হাসি মুখে-দাঁড়ায় রুখে
মায়ের চরণ ধরে;
যুদ্ধেতে যায়-দোয়াতে মায়
অশ্রু শুধু ঝরে।

দেশের দেনা-শত্রু সেনা
মুক্ত করার তরে;
প্রীতি ভুলে-অস্ত্র তুলে
কঠিন লড়াই করে।

অবশেষে-বুলেট এসে
বিঁধলো খোকার বুকে;
মাটির বুকে-খোকা লুটে
তবু হাসি মুখে।

যুদ্ধ শেষে-জয়ে হেসে
ফিরলো না আর খোকা;
মায়ে বলে-নোনাজলে
দিলি তবে ধোঁকা!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *