হুসাইন আহমাদ
হায় আল্লাহ! হায় আল্লাহরে!!
কোন দুনিয়ায় পাঠাইলা আমারে!
নারীজাতি কাপড় পরে
অর্ধ শরীর খুইলা রে।
আবার তারা পুরুষেরই উপর
শোষণ করে রে।
হায় আল্লাহ! হায় আল্লাহরে!!
কোন দুনিয়ায় পাঠাইলা আমারে!
যাদের হুকুম লম্বা চুলের
কাইটা করে খাটো রে,
শার্ট প্যান্ট পরিয়া আবার
কোমর দোলায় হাটে রে।
হায় আল্লাহ! হায় আল্লাহরে!!
কোন দুনিয়ায় পাঠাইলা আমারে!
তাদের ভিড়ে মার্কেটেতে
ঢোকা বড় দায়রে,
দোকানেতে পুরুষেরই
কোন মূল্য নাই রে।
হায় আল্লাহ! হায় আল্লাহরে!!
কোন দুনিয়ায় পাঠাইলা আমারে!





















