হৃদয় রাজ বাড়ৈ
গগন কোণের ফুল কাননে
চন্দ্র কলি ফোটে,
চন্দ্র ফুলের সেই কাননে
রমজানের চাঁদ ওঠে।
রূপে ঘেরা চন্দ্র ফুলের
সুভাস মাখা আলো,
রমজানের ঈদের দিনে
ঘুচায় আঁধার কালো।
রমজানের রোজা শেষে
দেখে বাঁকা চাঁদ,
মসজিদে মুসলিমগন
করে মোনাজাত।
হিংসা বিভেদ ভুলে তারা
করে কোলাকুলি,
নামাজ আদায় করে তারা
দুটি বাহু তুলি।
ঈদের দিনে সব মুসলমান”
বিদায় দিয়ে শোক,
সবাইকে সবাই জানায়
ঈদ মোবারক – ঈদ মোবারক।





















