হুসাইন আহমাদ
চাঁদ উঠেছে, ঈদ এসেছে,
এলো খুশির দিন,
দেখো সবার ঘরে ঘরে
আনন্দ রঙিন।
নতুন কাপড় পড়ে সবাই
ঈদগাহে গিয়ে,
এক কাতারে পড়বো নামাজ
সকলে মিলে।
নাই ভেদাভেদ কারো সাথে
শত্রু আর মিত্রু,
করবো দোয়া সবে মিলে
আল্লাহর তরে।
চাইবো নাজাত তাঁহার তরে
হাত দু’টি তুলে,
ঈদের খুশি নিয়ে সবাই
ভুলবো ভেদাভেদ।





















