জান্নাতি তিন হুর

কাজী.এস.আর.রাশিদা

মেয়ে মানে কল্যাণময়ী
জান্নাতেরই হুর;
মহান রবের অশেষ কৃপা
অত্যুজ্জ্বল নূর।

প্রথম আশীষ ফারিহায় হয়
জান্নাতেরই বাগান;
মুখোজ্জ্বলে বংশের প্রদীপ
নতুন করে জাগান।

কিন্তু রবের ইচ্ছে আবার
রোদ্র মেঘের কোলে;
আরিয়া আর আশফি নামে
নব রবি দোলে।

ছোট্ট প্রাণদের আগমন হয়
ঈদ-উল-ফিতর রাতে;
খুশির বার্তা মুঠোফোনে
ছড়ায় দুধে ভাতে।

নয়তো একা টুইন তারা
মিষ্টি কথার বোলে;
আদৌ আদৌ সুরের ঝংকার
এখন তারা তোলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *