বাংলা আমার জন্মভূমি


কাজী.এস.আর.রাশিদা

বাংলা মোদের জন্মভূমি
রূপ লাবণ্যে ঘেরা;
নদ-নদী আর ঝর্ণা ধারা
রূপ দেখে তার পাগলপারা
সকল দেশের সেরা।

খুব বিহানে পাখির ডাকে
প্রভাত রবি জাগে;
মধুর সুরে গায় যে পাখি
ফলে ফলে ভরা শাখি
পুষ্প ফুটে বাগে।

গাঁয়ের বাঁকা মেঠোপথে
সবুজ রাঙা ছবি;
শস্য ক্ষেতের সবুজ ফুলে
শীতল হাওয়ায় আলতো দুলে
ছড়ায় আলো রবি।

ছয়টি ঋতুর বিচিত্র রূপ
হরষ জাগায় প্রাণে;
ফুলে ফুলে ভরা এই দেশ
রূপের তাহার নেইকো যে শেষ
শান্তি বয়ে আনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *