কাজী.এস.আর.রাশিদা
পাকিস্তানের দাবী ছিল
উর্দু রাষ্ট্রের ভাষা;
প্রতিবাদে ফুঁসে উঠে
বাংলার দামাল চাষা।
ছিনিয়ে নেয় মায়ের ভাষা
হায়েনাদের থেকে;
বীরের বেশে লড়াই করে জীবন বাজি রেখে।
অবশেষে খুন ঝরিয়ে
বিজয় নিয়ে আসে;
মায়ের ভাষা পূর্ণতা পায়
প্রভাতফেরী হাসে।
সকল ভাষার সেরা ভাষা
বাংলা মায়ের ভাষা;
শহীদ ভাইদের রক্তে কেনা
মাতৃভাষাই খাসা।
প্রভাতফেরী প্রভাতফেরী
আমায় নিবে সঙ্গে;
বাংলা আমার মাতৃভাষা
জন্মেছি এই বঙ্গে।
জন্মেছি এই বঙ্গে
জন্মেছি এই বঙ্গে
কাজী.এস.আর.রাশিদা
পাকিস্তানের দাবী ছিল
উর্দু রাষ্ট্রের ভাষা;
প্রতিবাদে ফুঁসে উঠে
বাংলার দামাল চাষা।
ছিনিয়ে নেয় মায়ের ভাষা
হায়েনাদের থেকে;
বীরের বেশে লড়াই করে জীবন বাজি রেখে।
অবশেষে খুন ঝরিয়ে
বিজয় নিয়ে আসে;
মায়ের ভাষা পূর্ণতা পায়
প্রভাতফেরী হাসে।
সকল ভাষার সেরা ভাষা
বাংলা মায়ের ভাষা;
শহীদ ভাইদের রক্তে কেনা
মাতৃভাষাই খাসা।
প্রভাতফেরী প্রভাতফেরী
আমায় নিবে সঙ্গে;
বাংলা আমার মাতৃভাষা
জন্মেছি এই বঙ্গে।





















