নারীদিবসের কবিতা

বীরাঙ্গনা নারী

কাজী.এস.আর.রাশিদা

মেট্রো থেকে বৈমানিকে
দেখতে পাবে নারী;
সকল কাজেই অগ্রগামী
মহাকাশ দেয় পাড়ি।

উন্নয়নের জোয়ারেতে
সফল নারী কর্মে;
নামাজ রোজাও সমান তালে
নয় পিছিয়ে ধর্মে।

নারীরা আজ পারদর্শী
ছোট বড় কাজে;
মনোবল টা শক্ত রেখে
লড়ছে সকাল সাঁঝে।

প্রযুক্তিতে নারীরা আজ
নেইকো পড়ে পিছে;
সব কিছুতেই সমান সমান
কিছুতেই নাই নিচে।

দুর্সাধ্য সব কাজেতে আজ যাচ্ছে নারী ছুটে;
তাদের ছোঁয়ার পরশ পেয়ে
সকল বাঁধা টুটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *