হুসাইন আহমাদ
দিন কাটিলো হেলায় দোলায়
কাজের খবর নেই!
দিন ফুরিয়ে আফসছের
সীমা রেখা নেই।
অলসতায় ছেয়ে গেছে
পুরো শরীরটা!
তাই তো এখন কাজ করিতে
ভালো লাগেনা।
বড়ো হওয়ার স্বপ্ন দেখি
দিবস-রজনি!
কাজ করিতে চাইনা আমি
একটুও খানি।
কেমনে বড়ো হবো আমি
কাজ না করিলে!
কাজ করিলে মানুষ সবে
সম্মান করিবে।





















