কাজী.এস.আর.রাশিদা
আমি অসহায় চোখে তার
হারানোর ভয় দেখেছি বারংবার।
অচেনা সে উর্বশী আজ
চেনা রাস্তার মোড়ে
আমার প্রিয় শ্রেয়সী হয়ে
এককাপ চায়ের আধ কাপের অন্ত্যমিলে
হৃদয়ে জড়ায়ে মিশেছে নীলাদ্রীর নীলে।
যেন সে ভোরের শান্ত শিশির
কখনো বা অশরীরী রূপে নিস্তব্ধ রাত নিশির
ঝাঝালো ধাঁচে কামড়ে নেয়া ধাঁধা
কখনো বা আবার
গাঁয়ে বুকে পিছলে যাওয়া কাদা
আমার অপ্সরা মায়াবিনী।
তার উত্তাল প্রণয়ের সুর
যেন স্বর্গের নূর।
কন্ঠে তার কোকিলের বসবাস
মনের বাগে উচাটনে করে হাঁসফাঁস
চরাচরে নোঙর চলে
বেলে বেলে জ্যোৎস্না কথায়
তার আঁখির মায়ার ছলে।





















