মেঘরাজ


কাজী.এস.আর.রাশিদা

শোন!মেঘরাজ তোমায় বলছি
কেন আসে ঢেউ;
নীলাদ্রির ঐ নীলকান্তে ঝড়
ছোঁয়াচে জ্বর কেউ।

ভীষণভাবে লেপ্টে থাকে
নরম মিথ্যে শব্দে;
প্রতিশ্রুতির আঙুল ছুঁয়ে
গভীর রাতে স্তব্ধে।

কোলাহলের বালিশের গায়
নীরবতার গানে;
নিঃসঙ্গ সে রাতের কথা
বলে কানে কানে।

শব্দহীন সে মন খারাপের
রাতের বায়না গুলো;
ম্লান কেন ডায়রির পাতায়
কেন জমে ধুলো?

অব্যক্ত রয় অনুভূতি
কেন মেঘরাজ বলো?
নোনাজলে ভিজে কেন
আঁখি ছলো ছলো?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *