কাজী.এস.আর.রাশিদা
আর হবেনা খুলে দেখা
পুরোনো সেই চিঠির খাম,
যে খামেতে লিখা ছিল
ভালোবাসায় তোমার নাম।
মায়াময় সেই স্মৃতির পাতায়
ধূসরতার ছাই জমে;
চেনা পথে দীর্ঘশ্বাসে
মনটা আমার যায় দমে।
অসময়ের বিষাদ জ্বরে
যখন মুড়োই কাঁথাতে,
জোড়া পাখির কূজন যেন
আঘাত করে মাথাতে ।
জোড়া হাসির মিলন মেলায়
প্রণয় খামের বিচ্ছেদে;
হোকনা মলিন সেই বদনের
সময় স্রোতের কালভেদে।
অসীম প্রণয় পরেও যার
অন্য মুখে ছিল ঝোঁক,
আর কখনো প্রণয় কাব্যে
সেই বদনের ঠাঁই না হোক!





















