কাজী.এস.আর.রাশিদা
কেমনে মিটিবে প্রকৃতির এই
নির্মল প্রেম সুধা;
যতই দেখি না শ্যামল স্বরূপ
থেকে যায় মনে ক্ষুধা।
হারানো সেদিন তোলে যায় ঢেউ
মন ও মনন জুড়ে;
প্রকৃতি দেখার তৃষ্ণা কেবল
দ্রোহেতে পাঁজর পুড়ে।
স্বর্ণাভ রবি সবুজের ছবি
ওড়ে কত কত পাখি;
মাদুর পেতেছে চায়ের আড্ডা
সোহাগে আদরে আঁখি।
মেলেছে বিছানা মাঠেরই বুকে
রেডিও বার্তা পাশে;
বয়ে যায় হেসে জলধারা ভেসে
গোধূলি সন্ধ্যা হাসে।
বটের ছায়ায় প্রকৃতির মায়া
যতই দেখি না কভু;
দীঘল মনন ক্ষুধার্ত রয়
মিটে কি তৃষ্ণা তবু!





















