এ বসন্তে

প্রিয়দর্শিনী

আহাঃ আজ এ বসন্তে
মনের তাল মৃদঙ্গ যেন ওঠে দুলে
আহাঃ আজ এ বসন্তে….

ফুলেরা ফোটে ভোরের কিনারায়
বসন্ত যে এসেছে ফের
আমাদেরই মনের দোরগোড়ায়…..

কি করে করি?
বসন্তরে সাদরে গ্রহণ,,
মন যে আছে বসে
তারি সঙ্গে বাঁধবে
এ হৃদয়ের গাহন…..

পলাশেরা বলছে আমায়
মাখবে কবে তার পরাগ রেনু!!
বসন্ত এলে পরে;
মনের ভ্রমর যে বেড়ায় উড়ে..
শুধু তারি সৌরভে মুখরিত হয়ে….

আহাঃ আজ এ বসন্তে!!
কত অপেক্ষা বয়ে চলে,,,
আহাঃ আজ এ বসন্তে!!
মনের চাওয়া গুলো যে অপূর্ণই থাকে
আহাঃ আজ এ বসন্তে….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *