কাজী.এস.আর.রাশিদা
মায়ের ভাষার মান বাঁচাতে
বাংলার দামাল ছেলে;
বুকের পাঁজর বিদ্ধ করলো
তাজা রক্ত ঢেলে।
রাজপথেতে ঢেউয়ের স্রোতে
বয়ে ছিল রক্ত;
তবুও তাঁরা হাল ছাড়েনি
দেশ মাতার সব ভক্ত।
দিলকে তাঁরা শক্ত করে
যুদ্ধে নেমে পড়ে;
বুকের রক্ত ঢেলে দিয়ে
বিজয় হাসিল করে।
রফিক জব্বার সালাম বরকত
নাম না জানা কত;
ভাষার তরে লড়াই করে
জীবন করে হত।
তাঁদের ত্যাগের বিনিময়ে
পেলাম বাংলা ভাষা;
বাংলা হলো মাতৃভাষা
পুরায় মনের আশা।





















