উন্নতির জোয়ার


হুসাইন আহমাদ

দ্রব্যমূল্যের দাম বেড়েছে আগুনের বেগে!
গরিব-দুঃখী বাচবে কেমনে চিন্তা নাই তাদের।
না খেয়ে আজ দিন যে কাটে কত গরীবের,
ডাস্টবিনেতে খাবার খুঁজে অনাহারেতে।

উন্নতিতে জোয়ার বইছে আমগো দেশেতে!
কত মানুষ খাবার পায় না খবর রাখে কে?

কৃষকেরই কথা বল, বলবো কার কাছে?
সোনার ফসল ফলায় তারা কত যতনে;
বেচতে গেলে দাম পায় না সে, সেই না ফসলে।
দুঃখের কথা বলো আমি বলব কার কাছে?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *