হায় মানব জাতি

প্রিয়দর্শিনী

দেখতে দেখতে
কত ঋতুই করলাম পাড়!!
দেখিনিই এমন মেঘাচ্ছন্ন দিন
দেখেনিই আর এমন রক্তে মাখা
জীবনদায়ী রোদেলায় রঙিন..

দেখিনিই তো কখনো এত খুন জখম
মধ্যবিত্তের ঘরে স্কুল পড়ুয়া
মেয়েদেরই জীবন হচ্ছে কেন ;
কুচক্রী নামক পুরুষের
লালসায় যে ছারখার…
গর্ভবতী নারীও পায় না এতে নিস্তার…

কত অজ্ঞাত লাস
পড়ে থাকে বিলের ধারে,,
নাম পরিচয় হীন তাদের
ভেসে এসেছে না জানি
কোন নদীর কোল ঘেঁষে…..

গরীব বাবার দেখতে নেই স্বপ্ন
সন্তানকে করবে সে সুশিক্ষিত
বুলেটের মতো বাসে ট্রামেই হতে হবে খুন
সত্যিই আজ আমরা লজ্জিত…..

নেই কোন বন্ধুত্ব আজ
পৃথিবীর বুকে
ছল চাতুরী আর প্রতারণায়
ছেয়ে গেছে তাই
প্রতিটি মানুষের হৃৎপিন্ডে…….

অধম জাতি তোমরা
বাঙালি পরিচয়ে কেন বাঁচো!!
কে হিন্দু কে মুসলিম বটে
তোমরা আসলে যে মানুষ জাতি
তাই আজ কেন ভুলতে বসেছো….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *