উম্মে আম্মার বিনতে হোসাইন
নিপীড়িত চেতনার শঙ্কিত আর্তনাদে
চিত্রটা দেখে যেনো নিঝুম রাত কাঁদে।
মানবিক দেহে আর বিবেকটা নেই তো
শকুনের শহরের চিত্রটা এই তো!
চেয়ে দেখো চারিদিকে,
শত নারী আতঙ্কে কাঁপছে
প্রশাসন বসে বসে পদবিটা মাপছে।
আইনের চোখে নাকি আপরাধের ক্ষমা নাই
বুলিখানা মুখে শুধু সকলেই শুনি তাই।
একসাথে রুখি চলো ধর্ষক অঙ্গ
নারী যেনো পায় তবে নির্ভিঘ্নতার সঙ্গ।।




















