খন্দকার মারিনা হক
মধ্যরাতে নিজেই নিজের দীর্ঘশ্বাসে চমকে উঠি!
হঠাৎ করেই ভাবনাগুলো নড়েচড়ে ওঠে!
মনে মনে সারাদিন কত কথাই বলে যাই,
তবুও দিনের শেষে নিস্তব্ধ নীরবতার পর্দা সরিয়ে অন্ধকারে হাতড়ে বেড়াই একটি সুবর্ণ সোনালি দিন!
একটা সুতীব্র সুন্দর জীবনের হাতছানি দিয়ে যায় মনোলোকে!
বাঁধ ভাঙা আবেগ-অনুভূতি হয়তো এসে পৌঁছাতে পারে না হৃদয়সাগর তীরে!
তবুও একটি চমৎকার অনুভূতির সাথে এক রাশ বিষণ্নতা ভর করে উঠোন জুড়ে!
হঠাৎ কি ভীষণ তীব্র একাকীত্বের মাঝে কেমন যেন শঙ্কায় শঙ্কিত হয়ে ওঠে দেহ-মন!
জাগ্রত অথবা ঘুমের ঘোরে চমকে উঠে দেখি কোথাও কেউ নেই!
পরক্ষণেই মনে হয়,কোথাও কেউ ছিল না কোনোদিনও আমার!
ভয়াবহ সেই অনুভূতি খুব স্বল্প সময়ের,তবুও আচ্ছন্ন করে রাখে সমস্ত সত্তাকে!
কেউ ডাকলেও তবুও যাই না কারও কাছে;
আমি এমনই,ভাঙবো,তবুও পরাজিত হবো না জীবনের কাছে!





















