নববর্ষের প্রাথর্না


রানা সোহেল মেঘদূত

পাখিরা ডাকে দারুন সংগীত সুরে।
চোখ মেলে মানুষ দেখে
সব হাসিমুখ।
হাতে হাত ধরে হাটে প্রেমের যৌবন।
পাল তোলা নায়ে জড়াজড়ি।
মাছ পোনাদের লাফালাফি ঢেউ।
শিম গাছে ফুলের নাচন।
শীত কুয়াশা ভেঙে জাগা সূর্যের গায়ে সুশীতল হাওয়া।
কবি হাটেেন,
ডাক্তার হাটেন,
উকিল, পিয়ন, নাপিত, মৌলভী
হেটে যান সবুজ মনে সূর্যের সড়কে।
পুরোহিত, ফাদার, ভান্তে
চালক, মাঝি, ফেরিওয়ালা
মুছি, শিক্ষক,
চিত্রকর,,গানের মানুষ
আতরওয়ালা,,,ট্রাফিক পুলিশ
হেটে যান যে যার কাজে।
ভবঘুরে পথ খুজে খুজে সকলের সাক্ষাৎ নেন।
ঐ পাহাড়ী,সমতলী,শহরতলী
সবখানে সব মনে নতুন গানের সকালের প্রার্থনা।
আনন্দলোকে মঙ্গলালোকে বাঁচার
কবিতার পসরা।
নতুন দিনের আলোয়
ঢাকতে চায় বিগত দিনের ব্যাথা,,হা হুতাশ।
অপ্রেমে বুঁদ হয়ে থাকা যুগল খুজে
প্রেমের আগুন।
বুক বালিশে লেপ্টে থাকা ভেজা চোখ
জল মুছে তাকায় জানালার বাহিরে।
লিপেষ্টিকের আড়ালে লুকোনো ঠোঁটে
ফিরে আসতে চায় হাসি।
ঠিকানা হারা পাখিরা উড়ে উড়ে খুজে
নিজস্ব সুখের নীড়।
সবখানে সন্ধানী দৃষ্টি।
একটা আশা ভরসার ছায়া,
নতুন সূর্যের আলো, হাটতে শুরু দিনের।
চৌরাস্তার মোড়ে হকারের হাতের পত্রিকায় শিরোনাম
নতুন দিনের নতুন সূর্য।
রৌদ্রদাহে
চৌচির মাট পেরিয়ে,,
এক পশলা হাওয়ার তোড়ে,,
নাটকের মঞ্চে নতুন নাটকের মহড়া।
বিগত দিনের সব ব্যাথা সারানোর মলম বিক্রী চলে।
আশা,,,
আগামীকাল ভালো আসবে তো!!
পাখি ডাকে
কাল বৈশাখির ঝড় নৃত্যে,,,
শাখে শাখে কুহতান সুর।
বাঁকে বাঁকে ঢেউ।
বাঁশি কিংবা একতারায়,,,
আলো আসবে!
জোয়ারে ভেসে আসে রঙিন পালে নৌকা।
হাসিমুখ সওয়ারী।
আলো আসছে,,,
সব প্রার্থনালয়ে সব গৃহে।
ক্রাশে ভর দিয়ে, হুইলচেয়ারে
আলো আসছে,,
ঘাটে মাটে
ঝুল বারান্দায়
উঠোনে
পড়ার টেবিলে,,বধূর ললাটে।
প্রিয়তমার নাশিকার শেষ প্রান্তে
আলো আসছে,,
তোমার পদযুগলে,
আমার রাস্তায়,,,তোমার গানে,
আমার শব্দে,আলো আসছে
আলো আসবেই
-জেগে উঠুক প্রাণ শান্তি,মঙ্গল সহমর্মিতা,অসাম্প্রদায়িক চেতনায়।।
কেউ কাউকে হুমকি দেবে না।
কেউ কাউকে মুই কি হনুরে
ভাব দেখিয়ে হম্বিতম্বি করবে না।
কেউ কাউকে বলবে না,,
রাস্তা ছাড়ো।
সকলের রাস্তা,,সকলে হাটুক পাশাপাশি।
কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের
সেই কবিতাটি মনে বাজে–
“””‘”‘তারপর যার যেদিকে রাস্তা,
সেদিকে মুখ করেই
তারা সামনে,
আরও সামনের দিকে
এগিয়ে যায়।
কেউ কারােকে রাস্তা ছেড়ে দেয় না,
যতদিন এই পৃথিবীতে গান থাকে,
গানের মানুষ থাকে, স্বপ্ন থাকে..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *