আমার মা

পংকজ পাল

কোলাহল থেকে বহু দূরে
সর্বদা রয় হৃদয় জুড়ে,
আমার প্রিয় এ গ্রাম
তেরশ্রী তারই নাম ।

সেই গ্রামের এক কুটিরে
সুখ দুঃখের শত ভীড়ে,
স্বর্গের মতন সুখ
সেতো মায়েরই মুখ ।

সকল দুঃখ যাই ভুলে—
ডাকি যখন আমি মা বলে,
মা ডাকে সুখ অফুরান
মা যেন আমার প্রাণ ।

দেখলে মা’র মুখের হাসি
হৃদয়ে বাজে সুখের বাঁশি,
দেখি যখন ঐ মুখ
থাকে না কোনই দুখ ।

মা আমারই অহংকার
প্রণমি ঐ পায়ে বারবার ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *