চূড়োয় চূড়োয় বাবর আলী

রানা সোহেল মেঘদূত

স্বপ্নের চেয়ে বিশাল মানুষ
স্বপ্ন আসে ছুঁয়ে,,
তার সমুখে সকল বাঁধা
সহসা পড়ে নুয়ে।।
অদম্য এক সাহস বুকে
হাটিলো বাবর পথে,
পিছপা নয় সমুখে জয়
দৃঢ় মনোরথে।।

তার হাতে উড়ে পতপত করে
লাল সবুজ পতাকাটি,
এভারেস্ট চূড়োয় বাবর আলী
একখন্ড বাংলার মাটি।
তার সাথে আমি তুমি আছো
আছে বাংলাদেশ,
পৃথিবীর বুকে সে ঘটালো নতুন
বাংলার উন্মেষ।
পেশায় ডাক্তার নেশায় পাহাড়
এমনও অদম্য আছে,
যার হাতে এভারেস্ট চূড়োয়
বাংলার পতাকা নাচে।
বিশ্ব অবাক তাকায়,,
এই দেশ মাথা উচু করে
বিজয়ের সকল শাখায়।।
বাবর আলী বাবর আলী
স্যালুট তোমারে আজ,,
তুমিই চট্টলা গর্বের বীর
ইতিহাসের কারুকাজ।

কবিতা উৎসর্গ : চট্টগ্রাম হাটহাজারী বুড়িশ্চরের সন্তান বাংলাদেশী হিসেবে মাকালু পর্বত জয় করল। পৃথিবীতে ৮ হাজার মিটার বা তার বেশি উচ্চতার পর্বত রয়েছে মোট ১৪টি। আজ বিশ্বের পঞ্চম উচ্চতম শৃঙ্গ মাকালুতে (৮,৪৮৫ মিটার) আরোহণের মধ্য দিয়ে পাঁচটি পর্বত জয় করলেন বাবর আলী। এই কীর্তি দেশ ও এলাকা বাসীর গর্বের সাথে উজ্জ্বল হয়ে থাকুক।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *