স্মৃতির পাতায়

হুসাইন আহমাদ

একদিন চলে যাব
পৃথিবী ছেড়ে,
সেদিন তো আর
নয় বেশি দূরে।

ভুলে যাবে সবাই আমায়
একদিন আপনজনে,
স্মৃতির পাতায় এই আমারে।
রাখবেনা তো মনে।

এত মায়া এত স্মৃতি
সবই পড়ে রবে,
সোনার এই সংসারটা
তাও ভেঙে যাবে।

যাকে নিয়ে বেঁধেছিলাম
ছোট্ট একটি ঘর,
দু’দিন পরে সেও আমার
হয়ে যাবে পর।

যাকে আমি আপন ভাবি
সে তো আপন নয়,
আপন শুধু একমাত্র
আল্লাহই রয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *