হুশিয়ার

হৃদয় রাজ বাড়ৈ

কথায় বলে জ্ঞানী লোকে
সাবধানতার মার নেই,
অসতর্ক হলে পরে
মনিবের ও ছাড় নেই।

সরল পেলে স্বজনেও
সন্ধ্যে হলে সুযোগ খোঁজে,
সবার মাঝেই আমিত্ব ভাই
সবাই ভবে স্বার্থ বোঝে।

মনের নৌকা ডুবু ডুবু
সময় থাকতে হুশিয়ার,
দুর্জন হতে দূরত্ব টাই
সর্ব প্রথম হাতিয়ার।

কুকুর হঠাৎ করছে তারা
দিচ্ছে কামড় পথেঘাটে,
তাই বলে কি কুকুরকে ও
মারবে গায়ে কামড় কেটে।

কখনো নয় – মানুষ হয়ে
এমন কাজটি করবে না,
পশুর সাথে পাঙ্গা লড়ে
মনুষ্যত্ব ক্ষয় করবে না।

মানবিকতায় করছো পালন
প্রয়োজনে পালবে না,
লাই দিয়ে আর কোনোদিন ও
কুকুর মাথায় তুলবে না।

হয় যদি সে ক্ষতির কারণ
তার কাছে আর ফিরবে না,
অযথা ভাই কামড় খেতে
কুকুরের ধার ধারবে না।

যেমনি কুকুর তেমনি মুগুর
ঠাঁই দিবে না তাঁকে আর,
তুলবে না আর মাথায় কভু
সময় থাকতে হুশিয়ার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *