আফরিদা ইসলাম
যান্ত্রিক কোলাহলে বদ্ধ আমি,
হাতে-পায়ে শিকল পরেছি।
অনুভূতির খাতায় শূন্যতা,
মনে জমে থাকে রিক্ততা।
দেনা-পাওনার অঙ্কটা তো মেলে না,
কেউ থাকে না স্বার্থহীনা।
আমি ভাবি, কবে উড়ব?
কবে উড়ব?
ডানা মেলে পাখির মতো
ঘুরব আমার ইচ্ছেমতো।
বইয়ের পাতায় আবদ্ধ থাকে অনুভুতির শব্দগুলো,
নীরবতায় হারিয়ে যায় না-বলা দুঃখগুলো





















