উন্নতি

মোঃ মনিরুজ্জামান নাহিদ 

আগে ছিলাম সাদা সিধে
প্রযুক্তির ছিলোনা বাহার,
এখন হয়েছে স্মার্ট বাংলাদেশ
পায়না অনেকে আহার।

শহরে ছিলনা অট্রালিকা
ছিলনা দামি গাড়ি,
এখন তো সবই আছে,
তাও কেনা এতো আহাজারি।

বদলে গেছে যুগ ও সমাজ
বদলায়নি শুধু অন্যায়,
ধনীরা থাকে অট্রালিকায়
গরীবেরা ভাসে বন্যায়।

ওরা বলে থাকবেনা দারিদ্রতা
হবে শতভাগ গৃহায়ন
তাও কেন খাদ্যের অভাব
বস্তিতে এতজন?

বাবা আমায় বিশটা টাকা দাও
সারাদিন কিছু খাইনি,
এটা কি দারিদ্রতা নয়
ওরা কি শুনতে পায়নি।

পকেটে আমার একশত টাকা
হৃদয়টা হাহাকার
ঠিকই ধরেছেন
আমি শিক্ষিত বেকার।

দশ টাকায় গরুর মাংস
দাদা বলতো সে কথা,
মূল্য বৃদ্ধি
সে তো এখন সামাজিক প্রথা।

ওই যে রাস্তায় স্লোগান তুলে
ওরা নিপিড়িত শ্রমিক দল,
বেতনের নামে ভিক্ষা পায় ওরা
কে হবে তাদের সম্বল।

উঁচু শ্রেণী করে বিলাসিতা
নিচুর অবনতি,
আমরাও শান্তি চাই
চাই সকলের উন্নতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *