সাদিয়া আক্তার চৌধুরী
মৌসুমী বাতাসের হালকা ছোঁয়ায়,
হৃদয়ে ভীষণ প্রশান্তি যোগায়।
চিরচেনা ঘ্রাণের সেই অনুভূতি,
ধূলির শহরে যেন অসীম নিয়তি।
বর্ষণের পূর্বে ঝড়োয়া বাতাস,
তাতেই প্রকৃতির প্রেমের অবকাশ।
দূর আকাশে আজ আর সূর্য নাই,
মেঘেরা মেঘেরা মাতে তাদের খেলায়।
বর্ষার গগনের কালো রূপ,
যাতে লুকানো থাকে সকল দুখ।
ঝমঝম শব্দ যেই আসে কর্ণে,
উতলা হৃদয়ের ভাব বোঝাবো কোন মর্মে।
চার দেয়ালের এই বন্দী জীবন,
বর্ষায় ভেজার আশায় থাকে সারাক্ষণ।
শহরের পরিবেশে মৃতপ্রায় মন,
প্রাণের আকাঙ্ক্ষা দেয় বিসর্জন।
ভাঙচুর হৃদয়ের এ আর্তনাদ,
যেন বর্ষার গগনের বর্জ্যপাত।





















