প্রিয় সুরমা নদী

নুসরাত জাহান বৈশাখী

প্রিয় সুরমা, ইটপাথরের যান্ত্রিকতা পেরিয়ে যখন আসি তোমার কাছে, ঝরে যায় মনের ক্লান্তি, ঘুমিয়ে পড়ে গোপন দুঃখভাজে।
তোমার শীতল হাওয়ায় মন ভোলে যায় নিরবে,
ঢেউয়ের ছোঁয়ায় জেগে ওঠে স্বপ্ন গোপন তরঙ্গে।

মন খারাপের ক্ষণে তোমার তীরে এলে দেও স্নিগ্ধ ছোঁয়া,
বুকের মাঝে লুকিয়ে রাখো হাওরপাড়ের শত কান্না হাসি রোয়া।
স্বার্থহীন তুমি যেন আমার মায়ের মতোই স্নিগ্ধ।
বয়ে চলো চুপিচুপি আড়াল করে যত দুঃখ কষ্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *