ঈমানের হাতিয়ার


শাহীন আলম শুভ

করতে পারো গুম আমায়
করতে পারো খুন!
হকের কথা বলব আমি
জুলুমে শিকার হই যেমন।

সাহসীকতা জিহাদ নয়
গোলামী নয় আজাদী,
সত্যের তরে ন্যায় ইনসাফে
ইনকিলাবের অগ্নি সমাধি।

দেশের জন্য মাটির জন্য
বলব সর্দা হকের বাণী,
হোক রাজা কিংবা প্রজা
হতে পারে ক্ষমতাশীল রাণী।

ন্যায় ইনসাফের বিচার কার্য
হবে সমান সমান সবি,
অপরাধী সাজা পাবে,
নিদোষ পাবে আজাদী।

অর্থ দিয়ে শক্তি দিয়ে
যাবে না আমায় রুখা,
ঈমানেরি হাতিয়ার আমি
বাতিলের তরে মরিচীকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *