হৃদয় রাজ বাড়ৈ
আজই বসন্তের এই ফাগুন বেলায়
ওগো আগামী দিনের কবি-
কবিতার মাঝে রেখে যাবো আমি
আমার মনের ছবি।
জীবন খাতায় কবিতা লিখে
আমার মনের ভাষা,
প্রকাশ করিবো মানবের মাঝে
এটাই আমার আশা।
ওগো আগামী দিনের কবি
আমার জীবনের থেকেও দামী,
এই কবিতা লিখে যাবো আমি
ভবিষ্যতের জন্য।
আগামী দিনের শিশু যারা-
আমায় মনে রাখবে তারা-
সেদিন ”তাদের মাঝে না থেকেও
হবো আমি ধন্য।
বসন্তের এই রূপের হাওয়া
আসবে আবার ফিরে,
হয় তো সেদিন থাকবো না আর
সেই শিশুদের ভীড়ে।
কোনো বসন্তের সেই ফাগুন বেলা-
বন্ধ হলেও আমার খেলা-
নামের মাঝে বাঁচব আমি
এটাই আমার কাম্য।
বেঁচে যদি ও নাহি রবো-
কবিতার মাঝে অমর হবো-
বইয়ের মাঝে থাকবো আমি
আগামী শিশুর জন্য।





















