রানা সোহেল মেঘদূত
তোর জন্য পাহাড় কেনার দায় নিয়েছি
পাহাড় দেবো কিনে,
তুই পাহাড় চড়ে দেখবি আমায়
তোর ১৯ জন্মদিনে।
যে পাহাড়ের মানুষগুলো
অল্প পেয়ে হাসে,
যে পাহাড়ের মানুষগুলো
সবুজ ভালোবাসে।
যে পাহাড়ের মানুষগুলো
আপন হতে জানে,
যে পাহাড়ের মানুষগুলো
পাহাড়কে দেব মানে।
সে অরণ্য তোর জন্য
চষে বেড়াই ঘুরি
জলধারার ঋণে,,
পাহাড় দিবো কিনে
যে পাহাড়ের মানুষেরা
ঝর্নাজলে ভিজে,
যে পাহাড়ের মানুষেরা
পথ খুজে নেয় নিজে।।
যে পাহাড়ের ঝুম ঘরে
আনন্দ রয় লেগে,
যে পাহাড়ের মিতালী হয়
দুরন্ত ঐ মেঘে।
সেই পাহাড়ে বুনবি তুই
উপরে উঠার গল্প
পাহাড়ের সুদিনে
পাহাড় দেবো কিনে।





















