একটি বাস:সৌহার্দ্য পরিবহন


রানা সোহেল

কত স্বপ্নের চাষবাস
কত গল্প চলছিলো পাশাপাশি।
কত হাত পরম পরশ
কাঁধে কাঁধ ভালোবাসাবাসি।

দুমড়ে মুছড়ে পড়ে
মাতাল খেয়ালে
সব চুরমার অতল জলে।

কত খুনসুটি কোলে শিশু
কত নিষ্পাপ ঘুমন্ত যীশু।
কত হাসিমুখ কত কত মকমলে।
দুমড়ে মুছড়ে পড়ে
মাতাল খেয়ালে
সব চুরমার অতল জলে।

চোখ জুড়ে কেবল কান্নাভাসে
বুক জুড়ে ক্ষত এ সর্বনাশে
একটি বাস শত স্বপ্ন রসাতলে।
দুমড়ে মুছড়ে পড়ে
মাতাল খেয়ালে
সব চুরমার অতল জলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *