শাহীন আলম(শুভ)
জল্পনা কল্পনা ক্ষয়ে সাধনা
গুছানো অর্থ বর্ণ ভাবনা
লেখা গুলো স্মৃতি হলো
আজও পড়া হলো না।
রয়ে গেলো পুরানো সবি
ধুলো মিশা ডাইরি তে,
লেখা গুলো স্মৃতি সেজে
জাগ্রত শ্বাসে কাঁদ ছে।
লেখা গুলো স্মৃতির কোণে
অতিথ সেজে আছে
লেখক কিংবা পাঠক
স্বরণ করে নাহি তাঁকে।
কেবল স্মৃতির পাতায় কেন
লেখা গুলো অবহেলিত নীরবে?
হেলায় কেন পরে অগুছনো দূরে?
কদর বিহীন কেন স্মৃতির তরে?
রোজ কেন নিয়ম বেধে
পড়া হয়না লেখা গুলো?
লেখা গুলো কেন মৃত আত্মা
বলতে কি কেউ পারো?
গুরুত্বহীন অদায়িত্বা পুরানো লেখার মাঝে
লেখা গুলো ফেলে আজ ছুটেছ নিত্য কাজে।
লেখা গুলো শুধু স্মৃতি করে রাখলে সরে
লেখা গুলো দিচ্ছে অভিশাপ ডাকছে তারে।





















