রানা সোহেল
ল্যাম্পপোষ্টের আলোয়
তোমার চিঠি
অক্ষরগুলো জ্বল জ্বল করে জ্বলছে,,
বোবা এ শহরটা
খুলে ফেলে ঘোমটা,
দুঃখবতী ছায়া এসে
মাতাল সে প্রেমে মেশে
হতভম্ব কবিতা বলছে।
আর আমি
নিঃশব্দ চিৎকারে
তোমারে
ধ্যান করি।
মরি মরি
আহা মরি।।।
রাতের আঁধার জোছনা গিলে খায়,
বুক পকেটে দুটানা মন পিষে যায়।
ছাপোষা এ সময়ে
ভুলে যাওয়া প্রণয়ে
দিশেহারা সুর এসে
গৌধূলীর গান শেষে
নিজেকে নিজে হারাই।
আর আমি নিঃশব্দ চিৎকারে
তোমারে
ধ্যান করি,,
মরি মরি
আহা মরি।।
সন্ধার জোনাক ছায়া
শিকারে যায়,
কখনো তুমি
কিংবা স্মৃতি পোড়া ছাই।
ব্যাথা বুকে যে অনল
ক্ষত মেঘে ঝরে জল
ভুল পথে ফুল ঝরে
নষ্ট এই শহরে
তবুও তোমার অপেক্ষায়,,,
আর আমি
নিঃশব্দ চিৎকারে
তোমারে
ধ্যান করি।
মরি মরি
আহা মরি।।।





















