রানা সোহেল মেঘদূত
চান্দ রাতের চান
তুমি দিয়ে টান
আনো আনন্দের বান,,
তুমি উল্লাসে
বাঁধো বাতাসে
ঈদের সুখের গান।
শিশুমুখে হাসির ফোয়ারা
জল স্নাত যেন সাহারা
দুঃখ ভুলে সুখ সাতার,
ঘরে ঘরে মৌ মৌ গন্ধ
পথে ঘাটে একই ছন্দ
ধনি গরীব এক কাতার,
হাওয়ায় ভাসে সুগন্ধী ঢেউ
বুকে বুকে মায়া কলতান,।
চিকন সে চাঁদ পচিমকোনে
দারুন সে ছবি আশা বুনে।
কষ্টগুলো আঁধারে হারায়,
শুন্য থালায় আশাবাদী ফসল,
মরাগাঙে উর্বর সে জল।
সম্প্রীতি আজ হাত বাড়ায়।
ভেদাভেদ ভূলে এক হবে কাল
ভেঙে যায় মান অভিমান।





















