চৈত্রের খরা

কাজী.এস.আর.রাশিদা

ফাগুন শেষে চৈত্র আসে
তপ্ত রোদের মেজাজ নিয়ে;
সারা দুপুর কাঠফাটা রোদ
গরম করে দিচ্ছে শিঁয়ে।

আহা! কি যে বীভৎস রূপ
শরীর ঘামে উষ্ণ তাপে;
তীব্র তাপের বহ্নিশিখায়
গা জ্বলে যায় গরম ভাঁপে।

ক্রুদ্ধ প্রকোপ নেইতো ছায়া
রোদে পুড়ে মরুর খরা;
প্রভঞ্জনের শীতল বায়ে
ভরে উঠুক সবুজ ধরা।

ঋতুচক্রের পালাবদল
নানান রূপে ভিন্ন সাজে;
একেক ঋতু একেক রূপে
সেজে আসে ধরার মাঝে।

কখনো বা প্রকৃতিকে
কাঠফাটা রোদ দিয়ে যখম!
কখনো বা শীতল বায়ে
পুষ্প দেখি হরেক রকম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *