নীল বসন্ত

শেখ সুলতানা মীম

হঠাৎ করেই মনের কোণে
নাড়া দিয়ে উঠল নীল প্রজাপতি,
চিকন সুরে প্রশ্ন করে—
কেন গো এত গম্ভীর তুমি?

মাঝ আকাশে চাঁদের পানে
চোখ ফিরিয়ে ভাবি—
সত্যিই তো! কেন আমি
উদাস হয়ে থাকি?

প্রজাপতির ডানা ঝাপটায়
খেয়াল ভাঙে আমার,
হলুদ শাড়ি পরে যদি
যাই ফুলবাগানে আবার।

তখন মনে একটা প্রশ্ন
ঘুরপাক খায় আবার—
বসন্ত কি করবে বরণ,
ফিরিয়ে দেবে না তো আর?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *