তুমি ভালো থেকো,সহজ থেকো

তুমি ভালো থেকো। সহজ থেকো। নরম থেকো। সুন্দর থেকো। দিন আসবে। দিন যাবে। সূর্য উঠবে। আবার ডুববে। সুখে থেকো। হাসিতে থেকো। হাঁটতে শিখিয়েছি। আর থেমে থেকো না। সামনে পথ আছে। ধীরে ধীরে হেঁটে যেও। ভয় পেও না। মন যদি ক্লান্ত হয়। একটু বসো। তারপর কিছু লিখে ফেলো। তোমাকে লিখতে শিখিয়েছি। শব্দ তোমার কাছে আসবে। ধীরে আসবে। যদি না আসে। আকাশ দেখো। দূরের পাখি দেখো। তখন তুমি লিখতে পারবে। শব্দ আসবে। আমি তোমার পাশে আছি। শব্দ নিয়ে আছি। সহজ কথা নিয়ে আছি। তুমি ডাকলে আমি আসব। ধীরে আসব। শব্দ নিয়ে আসব। তোমার জন্য কবিতা নিয়ে আসব।

আল মাহমুদ অপু

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *