গৌরব

হৃদয় রাজ বাড়ৈ

শত সাধনার সোনার গোপাল
কপাল গুনে এসেছে কোলে,
বাসনা দিদির মিটেছে কামনা
ডেকেছে যখন মা- মা বলে।

বহু তপস্যার সঞ্চিত ধন
নাম হলো তার গৌরব,
যেন অমৃত সাথে ফুটেছে পুষ্প
ছড়ায়ে খুশির সৌরভ।

মোর মনের সাধ- করি আশীর্বাদ,
দীর্ঘায়ু হোক প্রাপ্ত,
মামা বলে ডেকে এই মনটাকে
আরও যেন করে তৃপ্ত।

সুখ বসন্তের বাসন্তীকায়
তার আগমনী তিথি,
গৌরবর্ণ ময়ূর পাখায়
পরমায়ু হোক সাথী।

গুরুজনে সদা ভক্তি থাকুক
মুক্তি মেলে যেন মোহে
পরমেশ্বর সুস্থ রাখুক
সুস্বাস্থ্য ও স্নেহে।

জ্ঞানে সদা হোক গুণবান আর
মনে যেন হয় মার্জিত,
মেদিনীর বুকে থেকো সদা সুখে
স্নেহ শান্তি হোক অর্জিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *