আমার দেশ

কাজী.এস.আর.রাশিদা

সবুজে ঘেরা শ্যামল দেশ
আমার প্রিয় বাংলাদেশ
মিষ্টি বেশ
ধানের দেশ সোনার দেশ
ঋতুর দেশ রূপের দেশ বাংলাদেশ।

পাহাড় ঘেরা ঝর্ণা ধারা
রূপ দেখে যার পাগলাপারা
বাংলাদেশ;
মিষ্টি ভাষা বাংলা ভাষা
বাংলা হলো মাতৃভাষা
মধুর বেশ।

মাতৃভূমি প্রিয় যে তুমি
স্বদেশ ভূমি চরণ চুমি
রক্তে কেনা তুমি
স্বাধীনতায় যুদ্ধে গিয়ে
লক্ষ প্রাণ জীবন দিয়ে
স্বাধীন ভূমি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *