লোকাতীত ঐ শশী


কাজী.এস.আর.রাশিদা

মায়াবতী মনস্বিনী
মননে তার হাসি;
নিশাচরীর সংস্পর্শে
হৃদয় গেল ফাঁসি।

অরুণলোচন জ্যোৎস্নাস্নাতে
প্রলয় যখন ঘটে;
মর্মস্পর্শী রজনীজল
নির্ঝরিনীর তটে।

লোকাতীত এক শশী হয়ে
অমাবস্যা মোচন;
পিপাসার্ত হৃদয়ে পাই
মায়াবী এক লোচন।

নিদারুণ এক নিঃশ্রেয়সে
অত্যুজ্জ্বল ঐ নূরে;
মনভোলানো প্রণয় নিয়ে
আসে নব সুরে।

শ্রেয়সীর ঐ পিঞ্জল প্রণয়
পাঁজরে দেয় ছোঁয়া;
ললিত এই হৃদে বহে
প্রেম শিশিরের ধোঁয়া

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *