হুসাইন আহমাদ
হে পথিকা তুমি কে?
যাচ্ছ কোথায় রওনা হয়ে,
নিয়েছ কি সেথায় কিছু?
থাকবে কিবা, সঙ্গী কে বা!
ভেবেছো কি সেটা তুমি?
হে পথিক! তুমি কে?
তোমার পথের পথিক হয়ে,
এসেছিলো তোমার বাবা,
তোমার দাদা, তোমার নানা
এপথেরই পথিক ছিলো।
তারা এখন কোথায় গেলো
ভেবেছো কি তুমি তা?
হে পথিক! তুমি কে?
রওনা তোমার যেখান থেকে
যেতেও হবে সেখানে।
একথা কি কখনো ভেবেছো?
হে পথিক! তুমি কে?





















