উম্মে হাবিবা
ঘরের সিলিংয়ে চেয়ে থাকা এক নিস্তব্ধ রাত,
হারিয়ে গেছে আশ্বাস, নেই কারো বাড়িয়ে দেওয়া হাত।
বাতাসে ঘোরে কেবল এক অব্যক্ত হাহাকার,
চারিদিকে দেয়াল জুড়ে কেবল জমাট অন্ধকার।
প্রতিটা দীর্ঘশ্বাসে মিশে আছে তীব্র অভিমান,
বেদনার সুরে আজ বিষাদে মগ্ন আমার এই গান।
সময়ের চাকা যেন আজ থেমে গেছে এক কোণে,
মৃত স্বপ্নেরা ভিড় করে কেবল এই দগ্ধ মনে।
অপেক্ষা করি না আর কোনো রূপালি ভোরের তরে,
সব রং ফিকে হয়ে আজ কেবলই ঝরে ঝরে।
একাকী পথচলা শেষে আজ ক্লান্তির এই সুর,
শান্তির খোঁজে মন হতে চায় আজ অনেক দূর।





















