মুখ থেকে মূকবলতে গিয়ে চুপ


কাজী.এস.আর.রাশিদা

সম্মতির চাদরে নির্বাক মৌনতা
জোরের পঙতিতে সে হাসে;
সব সয়ে অপলক চাহনি
বিন্দু নোনাজলে ভাসে।
যা রটে সব ঘটে
দু’পাপড়ির বসবাসে।

সবই ধোঁয়াশার ধোঁয়াটে
মৌনতা ভাঙবে চাঁদের হাটে
হয়তো থাকবো উপহাসে
লাগছে সব ধাঁধা
হাসবে দাদা!

যদিও এখন শূন্য
প্রশ্নোত্তরে ধাঁধাপূর্ণ!
খুঁজলে তা পাবে।

মুখ থেকে মূক
বলতে গিয়ে চুপ!
না বলা অনুপাতে
গুণে রেখো হাতে;
বিষাদের দশদিন
আচমকা করবে ঋণ!

সবই হবে আকস্মিক
তখন কি বলবে ঠিক?
মিষ্টি বোলে স্নেহের কোলে
যদি করে চিকচিক!

নাকি মুখ ফেরাবে
ঝাঝালো ধাঁচে;
উত্তর যদিও দেওয়া আছে
টানবে কি আর সেদিন কাছে?

জোরের পঙতিতে অপারগ
সব কি যায় লিখা চকে;
আঁকা ছিল সবই সীলমোহরের ছকে!

দীর্ঘশ্বাসের কালিতে
রাত্রি লুকায় আঁধারের বালিতে
সত্তার বিধি-নিষেধ
নিরবে হৃদ করে বেদ!

মুখ থেকে মূক
বলতে গিয়ে চুপ!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *