কাজী.এস.আর.রাশিদা
স্বাধীনতার স্বাদটা পেলেও
অন্ধকার কি হলো দূর!
আজও দেখি হায়নার হাতে
ধারালো সেই বিষের ক্ষুর।
হিংস্র থাবায় ঘায়েল করে
স্বাধীনতার হাসির রেশ,
একাত্তরের বিজয়ের স্বাদ
ক্রমান্বয়ে হচ্ছে শেষ।
স্বৈরাচারীর নাশকতায়
কাটছে না’তো কালো রাত;
খুন ধর্ষণ আর আহাজারি
পদে পদে অভিঘাত।
বর্বরতায় ছেয়ে গেছে
স্বাধীনতার হাসি আজ;
মৃত্যু মিছিল দোরগোড়াতে
বাজায় বাঁশি সকাল সাঁঝ।
নতুন স্বপ্নের দেশ গড়ো ভাই
বিনির্মানে ধরো হাল;
আঁধার কেটে পুব গগনে
উঠবে সূর্য রক্ত লাল।





















