ইমাম হোসেন সবুজ
“আমি ভালোবাসি বলেই,
তুমি কাঁদাতে পেরেছো।
আমি ভালবাসি বলেই,
বৃষ্টিস্নাত শ্রাবণ সন্ধ্যায়,
তুমি ফাগুনের গান গেয়েছো।
আমি ভালোবাসি বলেই,
তুমি বারবার ফিরে আসার বায়না ধরেছো।
আমি ভালবাসি বলেই,
তোমার চন্দ্রমাখা মুখখানি,
মোর বুকের গহীনে দেখেছো।
আমি ভালোবাসি বলেই,
এতটা বছর ধরে পরম নিশ্চিন্তে,
অন্যের ঘর করেছো।
দেইনি তোমার সুখের পথে বাঁধা,
তাই আজোবধি,
হাসিরা পালিয়েছে,
দুঃখরা এসে বলে এখন সময় কাঁদা।
শুধু পার্থক্য আজও রয়,
জীবনটাকে করিনি ক্ষয়।
এসেছি একেলা, ফিরব একেলা নিশ্চয়ই।
শুধু আশা-যাওয়ার মাঝে হলো,
সুখ দুঃখের বিনিময়।
দোয়া বলো আর আশীর্বাদ বলো,
দিবারাতির এই পারাবারে।
হারিয়েছি যে মন আমার,
মেটাবে সে ঋন তা,
কোন দামের তরে?
সব ফুল সখী হয় কি মালা?
কিছু ফুল অনাদরে, পথে ঝরে।





















