হৃদয় রাজ বাড়ৈ

পড়তে বসে বইয়ের সনে
হাজার কথা কই,
আমার মনের হৃদ কাননে
পুষ্প হলো বই।

এই ভুবনে বই যে আমার
বন্ধু পরম মিতা,
বইয়ের মাঝেই লুকিয়ে আছে
দুঃখ সুখের কথা।

বই যে আমার আপন স্বজন
ভাঙা বুকের আশা,
বসন্তের এই ফাগুন বেলার
প্রথম ভালোবাসা।

বইয়ের মাঝেই রাত্রি আমার
বইয়ের মাঝেই দিন,
বইকে আমি বাসবো ভালো
বাঁচব যতদিন।

বই যে আমার জীবন মরন
যুগ জনমের সাথী ,
অন্ধকারে বই যে আমার
পথ দেখানো বাতি।

বই যে আমার জ্ঞানের প্রদীপ
ত্রী- নয়নের জ্যোতি,
জীবন যুদ্ধে জয়ী হওয়ার
প্রথম প্রতিশ্রুতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *