হে তুমি


রানা সোহেল মেঘদূত

হঠাৎ তোমার মত
তুমি,
বাসস্টপে গাড়ী থেকে
নামতে নামতে নেমে যাও আবার
পুরোনো আমার গহীনে,
তুমি।
আবার নাড়তে নাড়তে উলট পালট করে দাও
স্মৃতির ঝরাপাতা।
তুমি।
স্মিত হাসিতে জাগাও স্পন্দন
দূর থেকে
হয়তো নিকটে
তুমি।
আর আমি হারাই আমাকে আবার পুরোনো আবর্তে।

সেদিন গিয়েছো চলে
না ফেরার শর্তে
ঝরতে ঝরতে চোখের জল আমার
মরুর চৌচিরতায় মিশে যায়।
আর নিঃশব্দ চিৎকারে
বুকের পাঁজরে
ভাঙাচোরা স্বপ্নের কবিতায়
আবার শিরোনাম হও
তুমি

সেদিন তোমায় দেখে
মনের ভেতর উতাল ঢেউ,
পরতে পরতে ভাসায় ডুবায়
আমায়
জীবন্মৃত ভাঙাপালে।
আর সুতীব্র গোঙানী
তোমায় ডাকি
মধ্যবিত্ত হৃদয়ে এসো
তুমি।।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *