বিবেকের চিৎকার

ইমাম হোসেন সবুজ

“অন্তর পোড়ে, আজি অন্তর পোড়ে।
সাধারণ মানুষের রাতের আঁধার কাটেনা,
নিষ্পেষিত জুলুমের ডরে!
জালিমের অট্টহাসি,
মজলুমের জীবন তরী,
অনিশ্চিত সাগরের কুল হারা তীরে।
আধুনিক এই বিশ্বে, আজও হানে ওরা সর্বগ্রাসে।
আইয়ামে জাহেলাত, আদিমতার বর্বর ত্রাসে!
ফিরে -ফিরে আসে ও ভাই,
ফিরে আবার আসে।
মানুষ নামের মানুষ মোরা,
বিবেক মোদের সর্বহারা,
রক্ত আর চক্ষু ধারা-
একই স্রোতে ভাসে।
জালিমেরা আজও দেখি বুক ফুলিয়ে হাসে।
এরই নাম কি স্বাধীনতা?
এটাই কি বঙ্গমাতা?
শত রক্তের বিনিময়ে,
পরছি কেনো শিকলতা?
নজরুলের সেই কবিতা,
বিদ্রোহের মুক্তি গীতা,
এসো আবার গাহি মোরা,
গলে ধরি জোড়া-জোড়া।
দেশের ঐ গুপ্ত পোকা,
কত আর করবে ক্ষতি?
আপন মনে ভেবো দেখো-
জনতাই-মূল শক্তি।
দেশ প্রেমিক আজও আছে,
হারায়নি তারা কোনো কালে,
আকস্মিক জাগবে তারা,
সীমাহীন আগ্রাসনে!
জুলুমের শেষ হবেই-হবে,
সংঘবদ্ধ আহ্বানে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *